শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
ধর্ম

দখল ও দূষণে সংকটে হবিগঞ্জের বরাক নদী

হবিগঞ্জের বরাক নদী দখল ও দূষণের কারণে সংকটে, প্রশাসনের উদাসীনতা বাড়াচ্ছে সমস্যা।

দখল ও দূষণে সংকটে হবিগঞ্জের বরাক নদী

হবিগঞ্জের শাখা বরাক নদী দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয় পৌর এলাকার ময়লা-আবর্জনা প্রতিনিয়ত নদীতে ফেলা হচ্ছে। প্রশাসনের উদাসীনতার কারণে নদীর দুই তীরে অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে।

নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর অবস্থাও নাজুক। এর আগে, নদীতীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে উচ্ছেদ কার্যক্রম থমকে গেছে।

নবীগঞ্জ শহরের ডাকবাংলো এলাকা, নোয়াপাড়া পয়েন্ট এবং শিবপাশা ব্রিজ সংলগ্ন স্থানগুলোতে প্রকাশ্যে বর্জ্য ফেলা হচ্ছে। স্থানীয়দের মতে, ২০২০ সালে নদীর তীরে উচ্ছেদ অভিযান শুরু হলেও অন্তত ১০১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করার পর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

নবীগঞ্জ রিভার উইংসের সদস্য সচিব ফয়জুর রব বলেন, “নদীটির অস্তিত্ব টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, “উপজেলা প্রশাসন তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা দাখিল করেছে। তীর দখলমুক্ত করতে শিগগিরই অভিযান পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছে।”

পাউবোর নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, “নদীর নাব্যতা ফেরাতে খনন প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।” পরিবেশ কর্মীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাস নিশ্চিত করতে নদী রক্ষার পাশাপাশি স্থানীদের সচেতন করার তাগিদ দিয়েছেন।

বিজ্ঞাপন