শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

হবিগঞ্জে সিএনজির ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজির ভাড়া নিয়ে সংঘর্ষ, ১৫ জন আহত।

হবিগঞ্জে সিএনজির ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে উপজেলার দোয়াখানী মহল্লায় এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দোয়াখানী মহল্লার ময়না মিয়া মেম্বার ও হাবিব মিয়ার মধ্যে সিএনজির ভাড়া নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, 'পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।'

বিজ্ঞাপন