সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

হবিগঞ্জে নারী গোসলের ছবি ধারণে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে নারী গোসলের ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক লোক।

হবিগঞ্জে নারী গোসলের ছবি ধারণে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণের অভিযোগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

আজ রোববার দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে কাটখাল গ্রামের একটি রাস্তার পাশে পুকুরে গোসলরত নারীদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণ করার অভিযোগ ওঠে।

স্থানীয় বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজন নারী গোসল করছিলেন, তখন এরাজত মিয়ার পক্ষের দুই ছেলে এ ছবি ধারণ করে বলে অভিযোগ করা হয়। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

রোববার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয়পক্ষের নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হন।

বানিয়াচং থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, গোসলরত নারীদের ছবি ধারণের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন