রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জের মসজিদ থেকে উদ্ধার হলো অস্ত্র ও গুলি

নারায়ণগঞ্জের মসজিদ থেকে উদ্ধার হলো অস্ত্র ও গুলি, পিস্তলটি সরকারি অস্ত্র বলে জানা গেছে।

নারায়ণগঞ্জের মসজিদ থেকে উদ্ধার হলো অস্ত্র ও গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারের একটি মসজিদ থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। শনিবার দুপুরে মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয় এসব অস্ত্র।

উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন এবং ২০ রাউন্ড গুলি। স্থানীয় মোয়াজ্জিন নাসির উদ্দিন জানান, দুপুর ১টার দিকে মসজিদের দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ দেখতে পান তিনি।

পুলিশের কাছে এই অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করা হয় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া পিস্তলটি ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র বলে জানা গেছে।

বিজ্ঞাপন