রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জাতীয় ঈদগাহের পাশে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

জাতীয় ঈদগাহের পাশে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জাতীয় ঈদগাহের পাশে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃতদের আনুমানিক বয়স যথাক্রমে ৬৫ ও ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় পথচারীরা আজ দুপুরে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। এসআই তৌফিক হাসান আরও জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী নিহত ব্যক্তিরা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে।

তিনি বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

বিজ্ঞাপন