শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কিশোরগঞ্জে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু, পুলিশ তদন্ত শুরু করেছে।

কিশোরগঞ্জে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এই দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে একজন হলেন চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম (৩০), যিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন এবং সম্প্রতি গ্রামের বাড়িতে বিয়ে করেছেন। অপরজন শাহ আলম (৩৫), যিনি একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে এবং ধানের নৌকায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মোকাররম ও শাহ আলম একসাথে মাছ ধরতে বাড়ির পাশের হাওরে যান। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বজ্রপাতের পর দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় তাদের স্বজনেরা খোঁজ নিতে যান। এ সময় হাওরের হাটু পরিমাণ পানিতে তাদের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন