নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে ৪ জন নিখোঁজের ঘটনায় শান্ত (১৫) ও ওবায়দুল্লাহ (৩৮) নামে দু’জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ অপর দুইজন মোছা. শান্তা (১৬) ও সৌরভকে উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে আসা তিনজন বিকালে পরিবারের সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। প্রবল স্রোতের কারণে তারা গভীর পানিতে তলিয়ে যায়। উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে ডুবে যায়।
এই ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানালে, তারা নদীতে নেমেও নিখোঁজদের সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। সন্ধান না পাওয়ায় অভিযান শনিবার সকালে স্থগিত করা হয়।