সোমবার, ২৯ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার।

নরসিংদীতে ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর তাসকিয়া আক্তার নামে ৭ বছরের এক কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দির চরের ফাঁকা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, গত ২৫ জুন বেলা ১১টার দিকে মধ্যনগর গ্রামের মামুন মিয়ার ৭ বছরের মেয়ে তাসকিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়।

তাসকিয়ার পরিবার খোঁজাখুজি করে কোথাও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ পরিবারের সঙ্গে বিভিন্ন স্থানে মেয়েটির সন্ধান করেও তাকে খুঁজে পায়নি।

আজ সকালে স্থানীয়রা বালুয়াকান্দির চরে অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহের পরিচয় শনাক্ত করেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মরদেহটির ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি মজিবর রহমান।

বিজ্ঞাপন