বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা
অপরাধ

নরসিংদীতে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে সড়কের পাশে দিগন্ত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদীতে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদী-মদনপুর সড়কের মধাবদীর খরমদী এলাকা থেকে সোমবার (২৯ জুন) সকালে দিগন্ত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবার জানিয়েছে, দিগন্ত পুলিশ সোর্স হিসেবে কাজ করতেন। রোববার বিকেলে তিনি মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলার পর বাসা থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে নরসিংদী-মদনপুর সড়কের পাশে ময়লার স্তূপে দিগন্তের মরদেহ দেখতে পান তারা।

পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন