বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

নরসিংদীতে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদীতে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদীতে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদীর তরোয়া এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পান এবং পরে রেলওয়ে পুলিশকে খবর দেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। তবে, মৃত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা কাশেম মিয়া জানান, নিহত ব্যক্তি ২ থেকে ৩ মাস ধরে মাজার এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন। তিনি রাতে মাজারের আশেপাশে ঘুমাতেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, মরদেহটি রেললাইনের পাশে পড়ে রয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। ধারণা করা হচ্ছে, ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন