বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

যশোরে যুবককে গলা কেটে হত্যা, পুলিশ তদন্ত শুরু

যশোরে সাইদ সরদার নামের যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোরে যুবককে গলা কেটে হত্যা, পুলিশ তদন্ত শুরু

যশোরে সাইদ সরদার নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইদ সরদার সদর উপজেলার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুম খান বলেন, স্থানীয়রা সকালে বাড়ির পাশে ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি ধারালো চাকু পাওয়া যায়।

ওসি জানান, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

বিজ্ঞাপন