মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, তদন্ত শুরু

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, তদন্ত শুরু হয়েছে।

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, তদন্ত শুরু

যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে খাজুরা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, যুবদল নেতা রুবেল হোসেন পেট্রোল পাম্পের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক ঘটনাস্থলে আসে। এরপর সেখানে থাকা আরও এক যুবকসহ তিনজন মিলে রুবেল হোসেনকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

এর ফলে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন