শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে ১৩ বছরের ছাত্রী ধর্ষণের শিকার আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, ৮ লাখ মানুষ পানিবন্দি গায়ানার ফেরি দুর্ঘটনায় ১০০ জনের মৃত্যু, পরিবারের সদস্যরা উত্তর চান ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২ ইরানে মার্কিন হামলায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের
অপরাধ

যশোরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১

যশোরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পুলিশ আটক করেছে সন্দেহভাজন এক যুবককে।

যশোরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১

যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত জিতুর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যাসহ ৮টি মামলা রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, বুধবার রাত ১১টার দিকে জিতু শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক জিতুর ওপর অর্তকিত হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জিতুকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল করলে, রাত ১২টার দিকে পুলিশ তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।

জিতুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছিল। পথে বেলা ১১টার দিকে তিনি মারা যান।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে সুমন নামের এক যুবককে ধারালো অস্ত্রসহ রাতেই আটক করা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন