মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬ জন, উদ্ধার হয়েছে মাদক

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৪৪৬ জন গ্রেফতার, উদ্ধার হয়েছে মাদকসহ বিভিন্ন অস্ত্র।

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬ জন, উদ্ধার হয়েছে মাদক

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫৬টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ডিএমপির রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ১০৪ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ৮৩ জন, গুলশান বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাঁচটি মোবাইল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন