শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা
অপরাধ

পঞ্চগড়ে ৩ মাদক ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩ মাদক ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড।

পঞ্চগড়ে ৩ মাদক ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদক বিক্রির সময় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের বুধবার (২২ জুলাই) সকালে পুলিশি পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন— আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার সুব্রত চন্দ্র (২৩), আলমগীর হোসেনের ছেলে আরমান আলী (২২) এবং মৃত মজিব উদ্দিনের ছেলে লিয়াকত আলী (২৫)।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় থানা সূত্র জানায়, মঙ্গলবার (২০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আটোয়ারী থানা পুলিশ। এ সময় ৫০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ সুব্রত, আরমান ও লিয়াকতকে আটক করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ওসি মো. মতিয়র রহমান জানান, মাদকবিরোধী অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান শেষে বুধবার সকালে আদালতের আদেশে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন