বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ১৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

বিজিবি পঞ্চগড়ে অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে।

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ১৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১০ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ।

রোববার (৯ আগস্ট) রাতে বোদা থানাধীন লাহেরিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা এসব ট্যাবলেট আটক করেন। বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযান চলাকালে সীমান্ত পিলার ৭৭৭/এমপি হতে আনুমানিক ৫শ' গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার কাজলদিঘী ইউনিয়নের লাহেরিপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করা হচ্ছে।

ট্যাপেন্টাডল একটি প্রেসক্রিপশন ঔষধ যা প্রধানত মাঝারি থেকে তীব্র ব্যথা ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। এটি অ্যানালজেসিক নামে পরিচিত ঔষধের একটি শ্রেণীর অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন