শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা
অপরাধ

টাঙ্গাইলে দুটি হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের আদালত পৃথক দুটি হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।

টাঙ্গাইলে দুটি হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের আদালত পৃথক দুটি হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ ও স্পেশাল জজ আদালতের বিচারক এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

প্রথম মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এবং ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর, নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দ্বিতীয় মামলায়, ২০২১ সালের ৫ মে দেলদুয়ারে মা হাজেরা বেগম ও মেয়ে নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়।

এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়।

বিজ্ঞাপন