শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা মার্কিন সেনা নিহতের প্রতিশোধে ইরানে ৮ম দফা হামলা
অপরাধ

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, দুই জন খালাস।

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন।

মামলার বিবরণে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে মেহেদী মোস্তফা রাজীব হত্যা মামলায় আসামি নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সাথে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুরের খাড়াবাড়ী গ্রামে আম পাড়ার বাঁশের লাঠি নিয়ে বিরোধের জেরে রাজীবকে হত্যা করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এই চূড়ান্ত রায় ঘোষণা করে। অপরদিকে, দেলদুয়ারে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে এক আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে খালাস দেওয়া হয়। স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দ্রনা এ রায় ঘোষণা করেন। ২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে হাজেরা বেগম ও তার মেয়ে নাসরিন আক্তার এবং ভাগ্নে মোস্তফা রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন।

পরদিন ভোরে মোস্তফা ফজরের নামাজ শেষে ঘরে এসে মা ও খালাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পাট ক্ষেতের হাজেরা বেগম ও নাসরিনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন