মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার সদস্য আটক, অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার সদস্যকে আটক করেছে পুলিশ, উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল ও গুলি।

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার সদস্য আটক, অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জের সিয়াম ফিলিং স্টেশন এলাকায় সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. মোক্তারুজ্জামান, সাদেক হোসেন মাল, মানিক ব্যাপারি ও মাসুদ। পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন