সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: ৭ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনায় ৭ জন গ্রেপ্তার, উদ্ধার হয়েছে স্বর্ণালংকার ও নগদ টাকা।

নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: ৭ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে একটি স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, আলী হোসেন, মিজান (২৬), অনিক, সুমন বেপারী ও রাজু আহমেদ। জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দর উপজেলার ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় ৭/৮ জনের একটি দল অস্ত্রের মুখে স্বর্ণের দোকানে প্রবেশ করে। তারা স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ লুট করে নিয়ে যায়।

ডাকাতির ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ বিভিন্ন টিম গঠন করে অভিযানে নামে। এর ফলে ডাকাতির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।

এছাড়া, অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনি ও তার সহযোগী রিফাত হাসানকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ব্লাক জনির বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন