মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ ৪ জন গ্রেপ্তার

ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি চুরি ঘটনায় ৪ জন গ্রেপ্তার।

ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ ৪ জন গ্রেপ্তার

ফরিদপুরের পুরাতন কালীবাড়ী মন্দির থেকে চুরি হওয়া ২০ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও অন্যান্য মালামালসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুপার শাহারিয়ার মোহম্মদ মিয়াজী আজ রোববার বেলা ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাতে মন্দিরের তালা কেটে কষ্টি পাথরের কালি মাতা বিগ্রহ মূর্তি চুরি হয়।

অতিরিক্ত ৫ ভরি স্বর্ণ ও ১১ লাখ টাকার পিতলের রাধাকৃষ্ণ, বিষ্ণু, মনসা মূর্তি সহ বিভিন্ন মালামালও চুরি হয়। এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালায়।

অভিযানে শহরের শিবরামপুর থেকে আসাদুজ্জামান সাদ্দাম নামের এক চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে, তার মা ও আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বোয়ালমারী উপজেলার বুরাইচ ও রূপাপাত গ্রামে আসামিদের বাড়ি থেকে মাটিতে পুতে রাখা কষ্টি পাথরের মূর্তি ও অন্যান্য চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আসাদুজ্জামান সাদ্দাম, তার মা সাজেদা বেগম, আল আমিন মোল্যা ও আতিয়ার রহমান।

বিজ্ঞাপন