ঝিনাইদহের বিষয়খালী গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে রকি নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে।
রকি কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বিদ্যুতের তার চুরি করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা রকির মরদেহ একটি ঘাসের জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।