রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঝিনাইদহে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ঝিনাইদহে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

ঝিনাইদহে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন ফলের জমিতে বৈদ্যুতিক ফাঁদে পৃষ্ট হয়ে ১৩ বছরের কিশোর জিহাদ হোসেনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে।

জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে বের হওয়ার পর জিহাদ আর ফিরে আসেননি। আজ সকালে পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন।

এক পর্যায়ে ভৈরবা গ্রামের একটি ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নিহতের স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা গিয়ে জিহাদের মরদেহ শনাক্ত করেন।

নিহতের স্বজনরা জানান, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন