শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডিএমপির অভিযানে ৪০২ জন গ্রেপ্তার, ৫০ মামলা দায়ের

ডিএমপির অভিযানে ৪০২ জন গ্রেপ্তার, ৫০টি মামলা দায়ের।

ডিএমপির অভিযানে ৪০২ জন গ্রেপ্তার, ৫০ মামলা দায়ের

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ বিভাগ থেকে ৪২ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৬১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৬ জন, মিরপুর বিভাগ থেকে ১০৫ জন, গুলশান বিভাগ থেকে ২৩ জন, উত্তরা বিভাগ থেকে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ২ জন রয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, ১টি প্লায়ার্স, ৮৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৩টি মোবাইলফোন এবং ১টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন