শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামের ফাতেউল আলম ও তার ছেলে আকাশ রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়।

অভিযানের সময় ফাতেউল আলম ও আকাশ রহমানকে অনলাইন জুয়া পরিচালনা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৮টি কম্পিউটার মনিটর, ৮টি সিপিইউ, ২টি ইউপিএস এবং দুটি মোবাইল ফোন জব্দ করে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোপনে অনলাইনে অবৈধ জুয়ার কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এছাড়া, ফাতেউলের অপর একটি ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন