শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত

কুড়িগ্রামে ট্রাকের চাপায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছে, আহত এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত

কুড়িগ্রামের রৌমারিতে ট্রাকের চাপায় ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

১৭ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ইজিবাইক রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে চাপা দেয়।

দুর্ঘটনার ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও ২ জনকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় গুরুতর আহত এক শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন হয়েছে।

এই ভয়াবহ ঘটনায় পুরো রৌমারী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত যান উদ্ধার ও আইনি ব্যবস্থা গ্রহণের কাজ করছে।

বিজ্ঞাপন