শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, এর মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী জানান, ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য ছিলেন। বাকি একজন অটোরিকশা চালক।

এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন