বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
অপরাধ

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, ৪ যাত্রী আহত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত ৪ যাত্রী।

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, ৪ যাত্রী আহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুলু মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার রাত ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ফার্মেরকাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া উপজেলার দরবস্তু ইউনিয়নের হরিতলা ফতেপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোবিন্দগঞ্জ থেকে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুলু মিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত চার যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুলু মিয়ার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন