চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি সামিল উদ্দিনের পিএস হিসেবে পরিচিত।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শিবগঞ্জ পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। বিস্ফোরণে আরও তিনজন আহত হয়েছেন, তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে।