মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

২৩ নভেম্বর, সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সংঘর্ষের সময় চারটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে ৯ জন ককটেলের স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সূত্রপাত হয় বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে ওই দুই গ্রামের যুবকদের একটি মিছিল বের হওয়ার পর। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন, তবে মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এরপর সন্ধ্যায় দুই গ্রামের যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় সড়কে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং দোকানগুলো ভাঙচুর করা হয়। এই ঘটনার ফলে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংবাদকর্মীদের জানান, তিনি গোলমালের কথা শুনেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই।

বিজ্ঞাপন