গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে আগুন দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার তিনি এক বিবৃতিতে এই আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস জানান, ব্যাংকটির ব্যবস্থাপনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে সরানোর পর থেকে তিনি ব্যাংকের এমডি পদে নেই। তিনি বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বর মাসে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা হয়েছে।
হামলার ধরন দেখে তিনি মনে করেন, এর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে। ইউনূস বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এমপি নুসরাত তাবাসসুম, বিএনপির তিন এমপির বাড়ি এবং তিনটি থানায় আগুন দেওয়া হয়েছে।
অধ্যাপক ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক হামলা গরিব নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কে দিন কাটাচ্ছেন।