মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা বাড়াতে সরকারের উদ্যোগ

বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা বাড়াতে কাজ করছে সরকার, মন্তব্য শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা বাড়াতে সরকারের উদ্যোগ

বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত 'কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা' শীর্ষক সেমিনারে এ কথা জানান।

মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক শক্তিই উদ্যোক্তাদের আটকাতে পারে না। তিনি উল্লেখ করেন, বিশ্বের অনেক দেশে উদ্যোক্তাদের পাশে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ব্যাংকগুলো সহযোগিতা করে থাকলেও বাংলাদেশে এর অভাব রয়েছে।

তিনি সবাইকে উদ্যোক্তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, আঞ্চলিক জোনগুলোতে অবস্থিত ইন্ডাস্ট্রির সাথে বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয় করা প্রয়োজন।

শিক্ষামন্ত্রী জানান, সরকার ইন্ডাস্ট্রি ও একাডেমির সমন্বয়ে কাজ করছে, যা উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক হবে।

বিজ্ঞাপন