শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

সেশনজট কমাতে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সীমিত

সেশনজট কমানোর লক্ষ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সীমিত করা হয়েছে।

সেশনজট কমাতে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সীমিত

সেশনজট কমানোর উদ্দেশ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাপ্লিমেন্টারি দেওয়া শিক্ষার্থীদের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অনার্স-মাস্টার্সসহ সমমানের শিক্ষাবর্ষ নির্ধারিত সময়ে শেষ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে এক দিনও অতিরিক্ত সময় না নিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, এবারের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপ্রক্রিয়া এর আগেই শেষ হয়ে যাবে, ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ১৫ লাখ আসন রয়েছে, যেখানে সকল শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

এ সময় গবেষণায় বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, সরকার বিজ্ঞান, প্রযুক্তি ও কৃষি খাতে গবেষণায় অর্থ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করছে।

বিজ্ঞাপন