বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর জামানত ছাড়া ঋণের পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার বিসিক ভবনে ৫১১ জন উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শিল্পমন্ত্রী জানান, এই ঋণের মাধ্যমে নতুন ২ হাজার ৪৫০ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিসিক দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৮৪টি শিল্পনগরী পরিচালনা করছে।
উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ২ লাখ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ প্রদানের লক্ষ্যে বিসিক কাজ করে আসছে। সোমবারের অনুষ্ঠানে ২৩২ জন নারী উদ্যোক্তাকে ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং ২৭৯ জন পুরুষ উদ্যোক্তাকে ৭ কোটি ৬৩ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
শিল্পমন্ত্রী আরও জানান, উদ্যোক্তাদের জন্য বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিসিক আগামী পাঁচ বছরে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা করছে।