মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের নতুন কৌশল

বাংলাদেশ ব্যাংক পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য নতুন কৌশল গ্রহণ করছে।

পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের নতুন কৌশল

বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স দেশের বাইরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য কৌশলগত কার্যক্রম জোরদার করেছে।

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টাস্ক ফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী জানান, অগ্রাধিকার দেওয়া হচ্ছে ২'শ কোটি টাকার বেশি খেলাপি ঋণ এবং বিদেশে অর্থ স্থানান্তরের ঘটনাগুলোকে।

ফরহানুল গণি চৌধুরী বলেন, “দুই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্থ উদ্ধারের কৌশল উন্নত করা হচ্ছে।” তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক ল’ ফার্ম যুক্ত করার পাশাপাশি ফৌজদারি ও দেওয়ানি, দুই আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে টাস্কফোর্স।

তিনি আরও বলেন, “প্রশ্নটা হলো– টাকাটা কবে আসবে, সেটার চেয়ে আমরা পরিষ্কারভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছি কিনা। হলে আন্তর্জাতিক মানদণ্ডের কাছাকাছি সময়ে সেটারই একটা ফল পাব।”

এদিকে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “একেকটি দেশের আইন একেকরকম। কোনো দেশ কালো টাকাকেও স্বাগত জানায়। আবার কোনো দেশে কোনোভাবেই কালো টাকা ঢোকার সুযোগ নেই।”

তবে, দেশের বাইরে কী পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানাননি টাস্ক ফোর্সের সদস্যরা।

বিজ্ঞাপন