সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার (১৬ নভেম্বর) যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল।

মালিকপক্ষ জানিয়েছে, তারা সভার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের সূত্রে জানা গেছে।

নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্ধারিত তারিখ আগামী ১ ডিসেম্বর। তাই দ্রুত মজুরি ঘোষণা করা প্রয়োজন, যাতে বাড়তি মজুরি প্রদানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন মালিকেরা।

এ অবস্থায় মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন বিজিএমইএ ও বিকেএমইএ।

বিজ্ঞাপন