২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর পরিকল্পনা ঘোষণা করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যুৎ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে, যা নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত হবে। এ লক্ষ্যে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।
ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের একটি সোলার প্রকল্প এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এই প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হলে অন্যান্য প্রকল্পগুলোর জন্য এটি একটি উদাহরণ হিসেবে কাজ করবে। কাজের মানের ক্ষেত্রে কোনো আপোষ না করে প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নের তাগিদ দেন প্রতিমন্ত্রী।