শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

আগামী দুই সপ্তাহে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।

আগামী দুই সপ্তাহে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে

আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, "পরিস্থিতি নিয়ে বলতে চাই; পরিস্থিতিতে মানুষের কষ্টে সমব্যাথী আমরা। এই মাসের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।"

তিনি উল্লেখ করেন, ইস্টার্ন রিফাইনারি সেকেন্ড ইউনিট এগ্রিমেন্ট স্বাক্ষর হবে। এটি চালু হলে ক্রুড ওয়েল শোধন করা সম্ভব হবে এবং ৪৫ লাখ টন রিফাইন করতে সক্ষম হবে। এই উদ্যোগ জ্বালানি নিরাপত্তার জন্য সহায়ক হবে।

অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়ির বিদ্যুৎ সমস্যা কমবে। সরকার রুফটপ সোলারকে উৎসাহিত করতে চায় এবং প্রয়োজন মিটিয়ে গ্রিডে যুক্ত হলে সরকার ভালো দামে কিনে নেবে।

প্রতিমন্ত্রী বলেন, "কাতারের সাথে চুক্তি আছে। যে মুহূর্ত থেকে এটি স্বাভাবিক হবে; সেদিন থেকে সরবরাহ স্বাভাবিক হবে।"

বিজ্ঞাপন