আগামী সপ্তাহ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সংকট কিছুটা কাটতে শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সোমবার (২৭ জুলাই) এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
জ্বালানি প্রতিমন্ত্রী সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে।
এছাড়া, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটিজনিত সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সমস্যার সমাধানে বিদেশ থেকে কিছু স্পেয়ার পার্টস আনতে হবে এবং এ জন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে।