বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
অর্থনীতি

গ্যাস সংকট আগামী সপ্তাহে কিছুটা কমবে: প্রতিমন্ত্রী

গ্যাস সংকট আগামী সপ্তাহে কিছুটা কমবে, জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গ্যাস সংকট আগামী সপ্তাহে কিছুটা কমবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহের মধ্যে কিছুটা কমে আসবে। সোমবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমানে প্রতিদিন ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, যেখানে আমরা সর্বোচ্চ ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারি।' তিনি উল্লেখ করেন, মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) টেকনিক্যাল ত্রুটি দেখা দেওয়ার কারণে বর্তমানে ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, 'সরকার গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। খুব শিগগিরই ত্রুটি সমাধান করা হবে।' তিনি গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বাসাবাড়িতে গ্যাসের চাপ কমে যাওয়ার ফলে রান্নাবান্না করতে সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে।

বিজ্ঞাপন