শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রূপপুরের পারমাণবিক জ্বালানি ঢাকায় আসছে রাত ১১টায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো ঢাকায় আসছে আজ রাত ১১টায়।

রূপপুরের পারমাণবিক জ্বালানি ঢাকায় আসছে রাত ১১টায়

পাকিস্তানের আকাশসীমা জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী বিশেষ কার্গো ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ কার্গোটি ঢাকায় পৌঁছাবে।

ঢাকায় পৌঁছানোর পর এই জ্বালানি আগামীকাল শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। মন্ত্রী জানান, বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভাল্ব ত্রুটিমুক্ত করা হয়েছে এবং এটি এখন কাজ করছে।

ফকির মাহবুব আনাম আশা প্রকাশ করেন যে, সব পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই বিদ্যুৎ উৎপাদনে যাওয়া সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার এই জ্বালানি দেশে আসার কথা ছিল, কিন্তু পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়।

বিজ্ঞাপন