মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রূপপুর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা প্রকাশ করেছেন মন্ত্রী।

রূপপুর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, প্রথম পর্যায়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং পরে পর্যায়ক্রমে উৎপাদনের পরিমাণ বাড়ানো হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে এআই সামিট নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তবে সুনির্দিষ্ট সময় এখনই বলা যাচ্ছে না।

মন্ত্রী আরও জানান, ডিসেম্বরের আগেও বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে, তবে এর আগে আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে হবে।

এছাড়া, দেশে প্রথমবারের মতো আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সামিট। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামিটের উদ্বোধন করবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করছে। ‘আগামীর অর্থনীতির জন্য এআই-ফিকেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ব্যবসায়িক রূপান্তর, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, উদ্ভাবন, বিনিয়োগ এবং দায়িত্বশীল এআই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন