শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, বিশেষজ্ঞরা সমস্যার সমাধানে কাজ করছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, চুল্লির দুটি সেভটি ভালভ কাজ করছে না, যার কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। রাশিয়া থেকে বিশেষজ্ঞরা এসে সমস্যার সমাধানে কাজ করছেন।

রূপপুরে আগুনের ঘটনায় তদন্ত চলছে বলেও জানান মন্ত্রী। তিনি আজ বৃহস্পতিবার সচিবালয়ে ১২-১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইনোভেশন মেলার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

মন্ত্রীর ভাষ্যমতে, বিদ্যুতের দাম দ্রুতই নির্ধারণ হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১২ তারিখ ১১টায় ইনোভেশন মেলার উদ্বোধন করবেন।

এই মেলার লক্ষ্য হলো উদ্ভাবনের সাথে নীতি, শিল্পখাত বিনিয়োগ এবং বাজারে সুযোগ সংযোগ ঘটানো।

বিজ্ঞাপন