বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। আজ সোমবার সন্ধ্যায় দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দাম রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।
চলতি বছরের ১০ মাসে এলপিজির দাম মোট ৭৫৪ টাকা বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য বৃদ্ধির পাশাপাশি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে এই দাম পুনর্নিধারণ করা হয়েছে।
২৯ অক্টোবরে বিইআরসির গণশুনানিতে এলপিজি ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। সেপ্টেম্বর মাসে দাম ১৩ টাকা কমানো হয়েছিল, কিন্তু অক্টোবর ও নভেম্বরে দুই দফায় ৪৭৫ টাকা বৃদ্ধির পর এখন দাম ২ হাজার ৬০ টাকায় পৌঁছেছে।