সরকার আগামী গ্রীষ্মের মধ্যে সোলার প্যানেল থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, লোডশেডিং সহনীয় মাত্রায় রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, এবারের গ্রীষ্মে জনগণ যে কষ্ট পেয়েছে, আগামী বছর যেন সেই কষ্ট না হয় অথবা যদি হয়, তা যেন সহনীয় হয়।
তিনি আরও জানান, রুফটপ সোলার ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানোর লক্ষ্যেই কাজ করা হচ্ছে। সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, সরকার চায় আগামী গ্রীষ্ম যেন মানুষের জন্য সহনীয় হয় এবং এ লক্ষ্যে সৌরবিদ্যুৎকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।