সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১৫৯৮ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১৫৯৮ টাকা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সিলিন্ডারের দাম এখন ১৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

২ আগস্ট রোববার বিইআরসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তাপর্যায়ে এই নতুন মূল্য মূসকসহ নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বিইআরসি জানায়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।

বিজ্ঞাপন