রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে তীব্র গ্যাস সংকট

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে তীব্র গ্যাস সংকট

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকট চলমান রয়েছে। রোববার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের জন্য ভোগান্তির সৃষ্টি হয়েছে।

ফিলিং স্টেশনগুলোতে সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। চালকরা জানান, গ্যাস সংকটের কারণে তাদের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব পড়ছে। গ্যাসের অভাবে বিভিন্ন শিল্পের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বাসাবাড়িতেও একই অবস্থা বিরাজ করছে। অনেকেই রান্না করতে পারছেন না, কারণ চুলা জ্বলছে না। গ্যাস পাম্প কর্তৃপক্ষ জানায়, চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না।

সরকারের জ্বালানি বিভাগ জানিয়েছে, মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ একটি এলএনজি টার্মিনাল পুনরায় চালু করতে ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি।

এর আগে, বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালুর চেষ্টা চলছে। এটি চালু হলে সংকট কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন