সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

হিমাগারে আলু সংরক্ষণের জন্য ৭ টাকা কেজি ভাড়ার দাবি

হিমাগারে আলু সংরক্ষণের জন্য ৭ টাকা কেজি ভাড়ার দাবি জানাল বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

হিমাগারে আলু সংরক্ষণের জন্য ৭ টাকা কেজি ভাড়ার দাবি

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন হিমাগারে আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি সর্বোচ্চ ভাড়া ৭ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। শনিবার রাজধানীর পল্টনে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মোস্তফা আজাদ বাবু বলেন, বর্তমান বাস্তবতায় সরকার নির্ধারিত কেজিপ্রতি ৬ টাকা ৭৫ পয়সা আলু সংরক্ষণ ভাড়া অযৌক্তিক। বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের সুদ, কর্মীদের বেতন, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার পরও সরকার এই ভাড়া নির্ধারণ করেছে।

তিনি সতর্ক করে বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে অনেক হিমাগার আর্থিক সংকটে পড়বে এবং আলু সংরক্ষণ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই অন্তত কেজিপ্রতি ৭ টাকা ভাড়া নির্ধারণ জরুরি।

মোস্তফা আজাদ বাবু আরও জানান, আলু রপ্তানিতে নগদ প্রণোদনা ১০ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশে উন্নীত করার দাবি জানানো হয়েছে। এই পদক্ষেপ গ্রহণ না করলে হিমাগার শিল্প, আলু চাষি এবং দেশের খাদ্য সংরক্ষণ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

বিজ্ঞাপন