শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সংকট, দুঃখ প্রকাশ তিতাসের

মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সংকট, দুঃখ প্রকাশ তিতাসের।

মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সংকট, দুঃখ প্রকাশ তিতাসের

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে আরএলএনজি সরবরাহ কমে গেছে। এর ফলে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

৩০ জুলাই, বৃহস্পতিবার, তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কারিগরি ত্রুটির কারণে আরএলএনজি সরবরাহ প্রায় ৫৫০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের আওতাভুক্ত সব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। এ সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন