চলতি জুলাই মাসের প্রথম ২৮ দিনে বাংলাদেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশের মুদ্রায় ৩২ হাজার ২৩৮ কোটি ৩০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৮ জুলাই) প্রবাসী আয় এসেছে ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দেশের মুদ্রায় এক হাজার ১৯৩ কোটি ১০ লাখ টাকা।
গত বছরের জুলাই মাসের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ১৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।